• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ১২:৪৩

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শো জামায়াতে ইসলাম ও তার অঙ্গ সংগঠন ছাত্রশিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদি হয়ে দায়ের করা মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত আসামী করা হয়েছে। বোয়ালিয়া থানার এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে বলে পুলিশ জানিয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। এ সময় জামায়াত ইসলামীর শাহ মখদুম থানা নায়েবে আমীর হাফিজুর রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন এজাহারভূক্ত আসামী।

মঙ্গলবার দুপুরে নগরীর দড়িখরবোনা এলাকায় জামায়াতে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় মিছিল থেকে ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। জামায়াতের কেন্দ্রীয় আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে নগরের নিউ মার্কেটের পাশ থেকে এই বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দড়িখরবোনা মোড়ে গেলে পিছন থেকে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

রাজশাহী বিভাগে ১১ আসনে বিএনপির পরাজয়ের কারণ
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ১২:৪৪
তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ১২:৪৪
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ১২:৪৪
দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ১২:৪৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮