সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

“রাজশাহীতে গাঁজাসহ র‍্যাবের হাতে এসআই আটক: আইন রক্ষকের ভিন্ন চেহারা”

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৮, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‍্যাব-৫ এর অভিযানে এক অভিনব চিত্র ফুটে উঠেছে—মাদক পরিবহনের সময় ধরা পড়েছেন এক কর্মরত পুলিশ কর্মকর্তা।

২৮ এপ্রিল ভোর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল পুঠিয়া থানার কাঠালপাড়া এলাকায় একটি পুরাতন সাদা প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ, ১৪-২৭২১) অভিযান চালিয়ে ৪০.১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে।

গ্রেফতারকৃতদের একজন, মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫), লালমনিরহাট জেলার আদিতমারী থানায় কর্মরত একজন সাব-ইন্সপেক্টর। অপরজন হলেন মোঃ মেহেদী হাসান হিরো (২৫)।
র‍্যাব সূত্রে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। অভিযানে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত না করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “ফারুক দুইদিনের ছুটিতে রয়েছেন, আমি আটকের ব্যাপারে জানি না।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক পরিবহনের কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত