Sunday , 9 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিপুল পরিমান জাল নোটসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
সনি নিউজ
April 9, 2023 9:14 pm

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর বাগমারা থেকে ১,০১৫০০ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।  রবিবার ৯ এপ্রিল বিকের ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগমারা থানাধীন গোয়াল পাড়া এলাকার আফজালের ছেলে মোঃ ইমাম হাসান (২০) ও সূর্য পাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শিহাব ইসলাম (২১)।  রোববার বাগমারার ভবানীগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

রমজান মাস আসলেই জাল নোটের কারবারিরা সক্রিয় হয়ে উঠে। এ জন্য এবারের রমজান ও ঈদকে ঘিরে বড় ধরনের পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামছে বলে ধারণা করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইতিমধ্যে জাল নোট কারবারি চক্রের একাধিক সদস্যকে গ্রেফতারও করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

যাদের গ্রেফতার করা হয়েছে তারা রমজান ও ঈদ ঘিরে পরিকল্পনার কথা স্বীকারও করেছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে মাদকের সন্ধান নিয়ে যায় র‌্যাবের অভিযানিক দল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন যুবক পালানোর চেস্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয় এবং তল্লাশী চালিয়ে তাদের উভয়ের কাছে থাকা ১,০১৫০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বরে জানায় র‌্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পহেলগাঁওয়ে হামলার পর কাশ্মীরিদের জন্য যা বললেন সালমান খান

রাজশাহীতে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার

কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি রেলওয়ে কর্মচারী ইউনিয়নের

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উত্তাল রাজশাহী

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নিনির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন

রাজশাহীতে বিদেশি নাগরিককে বাংলাদেশি বানিয়ে জমি দখলের চেষ্টা: তদন্তে নির্বাচন কমিশন

ভোলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

রাজশাহীতে মাদক কারবারির স্ত্রীর ঘরে এএসআই, স্থানীয়দের গণপিটুনি