সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিদেশি নাগরিককে বাংলাদেশি বানিয়ে জমি দখলের চেষ্টা: তদন্তে নির্বাচন কমিশন

প্রতিবেদক
sonynews
আগস্ট ১১, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর পবা থানার অন্তর্গত প্রায় ৪৫ বিঘা জমিতে বসবাসরত প্রায় ৪৫০ পরিবারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আব্দুল আলিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি ভুয়া দলিল তৈরি করে নানা ধরনের চাপ প্রয়োগ করছেন।

জানা যায়, উক্ত জমির বর্তমান মালিক প্রায় ৪৫০ জন। অভিযোগ রয়েছে, আব্দুল আলিম ভারতীয় দুই নাগরিককে ওয়ারিশ দেখানোর জন্য প্রথমে তানোর থানার বাসিন্দা হিসেবে তাদের জন্মনিবন্ধন তৈরি করেন এবং পরে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন।

বর্তমান জমির মালিকরা বিষয়টি জানতে পেরে জন্মনিবন্ধন ও নাগরিকত্ব বাতিলের আবেদন করেন। প্রমাণ তাদের পক্ষে থাকায় জন্মনিবন্ধন বাতিল হলেও পরে জানা যায়, ওই দুই ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে গেছেন। মালিকপক্ষ প্রশ্ন তুলেছেন—ভারতের আধার কার্ড থাকা সত্ত্বেও তারা কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব পেলেন?

তানোর থানার সরঞ্জাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর বলেন, “আমি ১০ বছর ধরে এখানে নির্বাচিত হলেও এই দুই ব্যক্তিকে কখনও দেখিনি। তারা ভারতের নাগরিক এবং তাদের আধার কার্ড রয়েছে।”

রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান জানান, “আমরা বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তদন্তের আদেশ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

অভিযুক্ত আব্দুল আলিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ না করে কয়েকবার কেটে দিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীরা বলেন, “আমরা গভীর উদ্বেগে আছি। এতগুলো পরিবার যেন একটি ভুয়া ও বানোয়াট দলিলের কাছে জিম্মি হয়ে না পড়ে।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইরানের সব ড্রোন ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে

মিছিল থেকে রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষকদের বাধার মুখে আটক করতে পারেনি পুলিশ

রাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ও ইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে- কী বলছেন ড. ইউনূস

রাজশাহীতে বাদ পড়লেন আয়েন, এনামুল ও মুনসুর

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৮

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

স্লোগানে স্লোগানে মুখরিত বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ

স্লোগানে স্লোগানে মুখরিত বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ