• রাজশাহী, বাংলাদেশ
  • ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

স্লোগানে স্লোগানে মুখরিত বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৫:৫৮

স্লোগানে স্লোগানে মুখরিত বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ

স্লোগানে স্লোগানে মুখরিত বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ও আশপাশের জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকমী এখনো রাজশাহীর গণসমাবেশের দিকে রওয়ানা দিয়েছেন। এছাড়া মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত এখন মাদ্রাসা মাঠের গণসমাবেশস্থল ও আশপাশের এলাকা।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ নেতামীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে।
সকাল ১০টা ৩৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরু করা হয়। এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বিএনপির নেতারা বলছেন, দুপুর ২টা থেকে গণসমাবেশ শুরু কথা থাকলেও নেতাকর্মীরা চলে আসায় তারা আগেই গণসমাবেশ শুরু করে দিয়েছেন। সমাবেশে প্রথমে স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। পরে শেষদিকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এরইমধ্যে অন্তত ১০জন স্থানীয় নেতা বক্তব্য দিয়েছেন। বিএনপি সূত্র জানায়, গণসমাবেশে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান সম্বনয়ক এবং গণসমাবেশের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান
মিনু। এছাড়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এতে বিশেষ অতিথি হিসেবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন বলেও জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। এদিকে গণসমাবেশে সকলেই নেতাকর্মীরা চলে আসায় মহানগরীজুড়ে ব্যাপক সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী শহরের মোট ১৭টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া গণসমাবেশ স্থলে প্রবেশের মূল তিনটি গেটে অবস্থান নিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদ্যরা। সিসিটিভির মাধ্যমে পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে বিএনপির সর্বশেষ বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে গত বুধবার সকাল থেকেই গণসমাবেশস্থলে আসতে শুরু করেন বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীরা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮