শনিবার , ১১ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে সাজাপ্রাপ্ত আসামি

প্রতিবেদক
sonynews
জুলাই ১১, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে অভিনব কৌশলে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই আসামির অবস্থান নিশ্চিত করে তানোর থানার এসআই মাসুদের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে সঙ্গীয় কর্মকর্তা হিসেবে অংশ নেন পিএসআই তুহিন ও এএসআই শফিক।
পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে অবস্থান করায় তাকে গ্রেফতার করা কঠিন হয়ে পড়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত ও কৌশলী অভিযানের মাধ্যমে তাকে অবশেষে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি আদালতের রায়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তানোর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে তানোর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৯ ঘণ্টার অবরোধে ১৬ ট্রেনের যাত্রা ব্যাহত, ক্ষতি ৩৫ লাখ টাকা

সংবাদ সম্মেলনে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর রাসিকের অভিযুক্ত-বিতর্কিত অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে

রাজশাহীতে রেলওয়ের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

রাজশাহীতে রেলওয়ের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি

রাজশাহীতে বাসায় ঢুকে লাগাতার গুলিবর্ষণ, যুবদল নেতার বাবা নিহত

মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায়; নারী-সহ গ্রেফতার ১৭

রাজশাহীর সবজির বাজারে অস্থিরতা, কমছে না নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

মিলনের মুক্তি দাবিতে শাহমখদুম থানা বিএনপির বিক্ষোভ মিছিল

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

নিজ উদ্যোগে লাইট বসিয়ে আলো জ্বালালেন যুবনেতা মাহাফুজ মানিক, প্রশংসায় ভাসছেন এলাকাবাসীর