বুধবার , ১৩ মে ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে যৌথ অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
sonynews
মে ১৩, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাশমারি এলাকায় মাদক ও অস্ত্রবিরোধী যৌথ অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টিম। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাশমারি স্কুল মোড়ের পেছনে অবস্থিত আল-আমিন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়িতে তল্লাশি করে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৮ পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি ও বাড়ির অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা আগেই পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মেডিকেল সায়েন্স শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য গবেষণার প্রয়োজনঃ উপাচার্য বিএসএমএমইউ

মতিহারে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

মহানগরীতে সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

“৯০ দিনের মধ্যে রেলশ্রমিক ও কর্মচারী দলের কাউন্সিল”

আরডিএর নির্দেশ অমান্যে কাজলায় অবৈধ সাততলা ভবন নির্মাণ শুরু

রাজশাহীতে উচ্চমান সহকারির আলিসান ফ্ল্যাটবাড়ি!

রাজশাহীতে ফুল আর জাতীয় পতাকা দিয়ে ৪১ কিশোরকে মুক্তি দিলেন আদালত

রাজশাহীতে যুবদলের নেতার বিরুদ্ধে আওয়ামী নেত্রীর অপপ্রচারমূলক সংবাদের প্রতিবাদ

নগরীতে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

বারের নির্বাচনে স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণা দাবি