Friday , 23 May 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘ড. ইউনূসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকী-ইলিয়াস-কনক’

প্রতিবেদক
sonynews
May 23, 2025 12:49 pm

অনলাইন ডেস্ক: দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।

শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টার দিকে এক ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি।

পোস্টে তিনি লিখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকী-ইলিয়াস-কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন।

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনাপ্রবাহে সর্বশেষ সংযোজন––অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, এই খবর।

এরমধ্যে নতুন সংযোজন, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে সাতজন। ভেতরে চার, বাইরে তিন। এরা সবাই সু-শিক্ষিত কিন্তু চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচণ্ড ঝোঁক রয়েছে। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়।

এই প্রেক্ষিতে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। বরং সংকট আরো তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা।

এক অসমর্থিত সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শরিকদের আসন কোথায়, ঘোষণা আজ দুপুরে

প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: এমপি মিলন

রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার

হিরো আলম এখন জিরো হয়ে গেছে: ওবায়দুল কাদের

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বিউটি বেগম হত্যা: গ্রেপ্তার তিন আসামির একজনের স্বীকারোক্তি

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান