শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হিরো আলম এখন জিরো হয়ে গেছে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে স্বপ্ন ভঙ্গ হয়েছে ফখরুলের। তিনি ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে। কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেধে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বললেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এতো দরদ উঠলো তার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, পাকিস্তান আমল তো ভালো, এখন পাকিস্তানের কী অবস্থা? বাংলাদেশের ৬ মাস আমদানি করার রিজার্ভ আছে। ৩ সপ্তাহের রিজার্ভও নেই পাকিস্তানে। আজকে ক্ষুধায় সমস্ত পাকিস্তান কাঁপছে। সেই পাকিস্তান আপনার ভালো লাগে। শেখ হাসিনা নেতৃত্বে  বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান বাংলাদেশ আজকের পাকিস্তান হবে। ফখরুল সাহেবরা বাংলাদেশকে পেয়ারের পাকিস্তান বানাবে আমরা সেটা হতে দেব না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। শান্তি সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এমপি এনামুলকে শিবিরের সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী

হরিয়ানে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-সহ আহত-৩

রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ জন

ভূমিকম্পে দেশের ৩ জেলায় নিহত ৭

অর্থ দিয়ে ‘দলছুটদের’ নিয়ে সরকার নতুন দল বানাচ্ছে: রিজভী

রাকাবের জিএম তাজউদ্দীনকে ঘিরে ১৯০ কোটি টাকার অভিযোগ, দুদকের অনুসন্ধান প্রতিবেদন কমিশনে

আরসার শীর্ষ কমান্ডার গ্রেপ্তার, গহীন পাহাড়ে চলছে র‍্যাবের অভিযান

দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না