রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর সাহেব বাজারের রাস্তা মুক্ত করার সিদ্ধান্ত

প্রতিবেদক
sonynews
মার্চ ২, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রমজানকে সামনে রেখে রাজশাহীর মহানগরীর প্রান কেন্দ্র গণকপাড়া মুক্ত করার সিদ্ধান্ত হয়। শনিবার পুলিশ বিভাগ ও রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় আরএমপি কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু ও রাজশাহী সিটি কর্পোরেশনে স্টেট অফিসার মতিউর রহমান ও রাজশাহী সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহাসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএমপি কমিশনার বলেন, গণকপাড়া যানজট মুক্ত করতে এবং পরিবেশ সুন্দর করা এবং রাস্তার উপরে ব্যবসাকারীদের অন্যত্র সড়িয়ে নেয়ার দায়িত্ব হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের। পুলিশ সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজশাহী বিভাগীয় কমিশার এর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও বিষয়ে পদক্ষেপ নিতে তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে অনুরোধ করেন।
এদিকে এ বিষয়ে শনিবার দুপুরে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন, ফুটপাত ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, মাহনগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান ও গণকপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি উম্মুর রহমান রোকেশসহ বিভিন্ন ব্যবসায়ীগণ।
সভায় দ্রুত সময়ে গণকপাড়া রাস্তার উপর থেকে খাবার দোকান সমুহ অপসারণ করে পুর্বের স্থানে পুনর্বহাল করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। আর এই কাজে সহযোগিতা করার জন্য পুলিশ বিভাগের সহযোগিতা কামনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নাটোরে বিএনপির কার্যালয়ে আওয়ামীগের তান্ডব

নয়াপল্টনে সাওনের জানাজা সম্পন্ন, বিক্ষোভের ডাক যুবদলের

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর

রাজনৈতিক নেতা -কর্মীদের জাসদে যোগদান

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে শুরু হতে যাচ্ছে উদ্যোক্তা মেলা  

নগরীতে মাদক মামরায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানী সহ সারা দেশে মাংস সরবরাহ: ৩৭টি রোগাক্রান্ত ঘোড়া ও বিপুল মাংস জব্দ

জামাযয়াত নেতা লিটন *’সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য’*

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী

কিশোরীকে গণধর্ষণ, বিচার দাবিতে থানা ঘেরাও