• রাজশাহী, বাংলাদেশ
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৫

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতারা। সোমবার দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়। বিএনপির নেতারা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যেকোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং মনোনয়নপত্র দাখিল করবেন।

এদিকে মনোনয়নপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্ট্রার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮