• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান: গুরুত্বপূর্ণ ফাইল জব্দ

প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ১০:২৯

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান: গুরুত্বপূর্ণ ফাইল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। রোববার বেলা ১১টার দিকে দুদকের একটি দল বিআরটিএ কার্যালয়ে অভিযান শুরু করে। এসময় বিআরটিএ’র সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমান খানের কার্যালয়ে তল্লাশি চালানো হয়। বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন দুদকের দলটি।

দুদকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন জানান, বিআরটিএ কার্যালয়ে ঘুষ না দিলে চালকদের লাইসেন্স হয় না-এমন অভিযোগ হয়েছিল দুদকের প্রধান কার্যালয় ঢাকাতে। সেখান থেকে বিষয়টি অবগত করা হয় রাজশাহী অফিসকে। এরপর রাজশাহী অফিসের দুদক দল রবিবার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায়। এসময় বেশকিছু গুরুত্বপূর্ণ ফাইলও জব্দ করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮