বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি: সিআইডির অভিযানে দুইজন গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৩, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

ঘটনাটি ঘটে গত ৭ আগস্ট রাত দেড়টার দিকে মোহনপুরের বামশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে অবস্থিত ‘দেশ কোল্ড স্টোরেজ প্রা. লি.’-তে। প্রায় ৩০-৩৫ জনের ডাকাত দল প্রধান গেটের তালা ভেঙে প্রবেশ করে দুই নিরাপত্তারক্ষীর হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে ট্রাক নিয়ে কোল্ড স্টোরেজের ভেতরে ঢুকে লেবার কোয়ার্টারে ঘুমিয়ে থাকা ১৮ জন শ্রমিককে জিম্মি করে বেঁধে রাখে। তারা লেবার সর্দারের রুম ও অফিস কক্ষের তালা ভেঙে নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা, পাওয়ার হাউসের মূল্যবান যন্ত্রপাতিসহ মোট ৬৩ লাখ টাকার মালামাল লুট করে।

মামলাটি ছায়া তদন্তে নিয়ে সিআইডির রাজশাহী মেট্রো ও জেলার যৌথ টিম গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া এবং গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জের মো. সাজেদুল শেখ (৩৫) ও মো. রুবেল (১৯)-কে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া ও ব্যবহৃত কিছু মালামাল উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে একটি ২০০ অ্যাম্পিয়ার লুকাস ব্যাটারি, বিভিন্ন সাইজের রেঞ্জ, হাতুড়ি, প্লাস, স্ক্রু ড্রাইভার ও দুটি মোবাইল ফোন।

সিআইডি জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পোষ্য কোটা’ নিয়ে মুখোমুখি রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

চা বেচতেন টং দোকানে, এখন সম্পদের পাহাড় বশির ওরফে কালুর!

রাজশাহীর হেতমখাঁ গোরস্থানে নাদিম মোস্তফার দাফন সম্পুর্ন

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ, ৬৮ ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৩

রাজশাহীতে বিএনপিতে কোনো বিভেদ নেই, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুনের

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেফতার

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নববর্ষ উপলক্ষে ছিন্নমূলদের সাথে রাজশাহী মহানগর যুবদলের আনন্দ ভাগাভাগি