সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৮, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর তিন থানা পুলিশ অভিযানে সাজাপ্রাপ্ত চারজন আসামীকে গ্রেফতার করেছে । নগরীর এয়ারপোর্ট, পবা ও শাহমখদুম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ সোমবার সকাল ও গতকাল রোববার দিবাগত রাতে এ অভিযান চালায় নগরীর তিন থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- রবিউল ইসলাম, মেজবাহ আহমেদ বাপ্পী, সাগর আলী ও মানিক। রবিউল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি এয়ারপোর্ট থানার ঝুজকাই পশ্চিমপাড়ায় বসবাস করেন। মেজবাহ একই থানার বিরস্তইল গ্রামের মৃত সিহাব আহমেদের ছেলে, সাগর পবা থানার মধুসুদনপুরের মো: আকরাম হোসেনের ছেলে ও মানিক শাহমখদুম থানার নামোপাড়ার মনু মিয়ার ছেলে।

নগর পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে নগরীর এয়ারপোর্ট থানায় সিআর মামলায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও মেজবাহ আহমেদ বাপ্পীর বিরুদ্ধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। তবে রায় ঘোষণার পর থেকে তারা পলাতক থাকায় অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি।

এরই মধ্যে এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানার অপর একটি দল আজ সোমবার সকাল ১১ টায় অভিযান চালিয়ে আসামি মেজবাহকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এদিকে পবা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে সগর আলীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও গতকাল রোববার সন্ধ্যা ৬ টায় শাহমখদুম থানায় যৌতুক নিরোধ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মানিক তার বাড়ি থেকে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাবির হলে থাকতে পারবেন শুধু বৈধ শিক্ষার্থীরাই

ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনের সিডিউল বিপর্যয়: যাত্রীরা পড়েছেন ব্যাপক বিড়ম্বনায়

রাজশাহীতে ৯৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না: ডা. শফিকুর রহমান

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

রাজশাহীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিতে হবে

দুর্গৎসবে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত র‌্যাব-৫

নগরীর শিরোইল কলোনিতে নামাজিদের ফ্রিতে চা খাওয়ান রেলওয়ে কর্মচারী আজিম খান

স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী, যেভাবে মৃত্যু হবে তার

রাজশাহী নগরীতে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ