শনিবার , ৬ মে ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল শ্রমিক নেতা: রাষ্ট্রপতি

প্রতিবেদক
সনি নিউজ
মে ৬, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল একজন জননন্দিত শ্রমিক নেতা। রোববার (৭ মে) বীর মুক্তিযোদ্ধা শহীদ আহ্সান উল্লাহ মাস্টারের শাহাদতবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আহ্সান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদতবার্ষিকীতে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল একজন জননন্দিত শ্রমিক নেতা। তিনি ছিলেন কৃষক-শ্রমিক তথা আপামর মেহনতি মানুষের অতি আপনজন। গণতন্ত্রকামী এ ত্যাগী নেতা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় ছিলেন সোচ্চার। তিনি মেহনতি মানুষের অধিকার আদায়ে কখনো পিছপা হননি। এজন্য তাকে বহুবার নির্যাতনের শিকার হতে হয়েছে। মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, শহীদ আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী ও নিবেদিত নেতা। জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন, দিয়েছেন সাহস ও মনোবল। মেহনতি মানুষের অধিকার আদায়সহ গণতন্ত্রের বিকাশে আহ্সান উল্লাহ মাস্টারের মতো ত্যাগী, সংগ্রামী নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে। আমি আহ্সান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

রাবি শিক্ষকের কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ছাত্রীকে উদ্ধার

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি নেতা দেলোয়ার ইন্তেকাল

অনলাইনে আবারও নায়িকার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস!

চলাচলের রাস্তায় টিনের বেড়া, দুদিন ধরে অবরুদ্ধ তিন পরিবার

ইসলামের বিজয় নিশ্চিৎ করতে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে: রফিকুল ইসলাম

নেসকো প্রকৌশলীর গাড়িচাপায় ভ্যানচালকের মৃত্যু: প্রশাসনের নীরবতা না কি দায়মুক্তির ছত্রছায়া?