বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজধানীতে গৃহকর্মীর রহস্যজন মৃত্যু, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক-স্ত্রীসহ আটক ৬

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৭:২৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভবনের নয়তলা থেকে পড়ে প্রীতি (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত প্রীতির গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার মিত্তিঙ্গা গ্রামে। বাবার নাম লোকেশ উড়ান।
আটকরা হলেন- বাসার গৃহকর্তা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার, মেয়ে আফরিন হক, ছেলে সৈয়দ আনাফ মাহমুদ, তার ভায়রা আল রাজি মাহবুব ও শ্যালিকা রাজিয়া খন্দকার।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রীতি দুই বছর ধরে ওই বাসায় কাজ করতো। আজ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

ওসি আরও জানান, গত বছরের ৬ আগস্ট একই বাসা থেকে এক গৃহকর্মী নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। তার যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। তখন আহত গৃহকর্মীর মা সাংবাদিক সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামে তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, আগেও যেহেতু এ ধরনের ঘটনা ঘটেছিল, তাই আজকের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কমিটির দন্ডে মাদরাসায় তালা, অভিযোগ অনৈতিকের

রাজশাহী মেডিকেলে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা—কিশোর আটক

পাবনার কৃতি সন্তান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বৃহত্তর পাবনা জেলা সমিতির উদ্যোগে রাজশাহীতে দোয়া মাহফিল

পাঁচ মামলায় ক্ষমা, তবে সু চি গৃহবন্দিই

রাজশাহীতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে এনসিপির মিষ্টি বিতরণ ও বিএনপির আনন্দ মিছিল

শহীদদের স্মরণে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) শ্রদ্ধা নিবেদন

শিক্ষার্থী মূল্যায়ন সফটওয়ারে, প্রশিক্ষণ পাবে ৮ লাখ শিক্ষক

অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

কমিটি স্থগিতের ঘোষণায় রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার

বাংলার বিবেক কার্যালয়ে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর চার সাংবাদিক আহত, লুটপাট