Saturday , 15 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
March 15, 2025 7:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমানের বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।

হাবিবুর রহমানের বিরুদ্ধে শুক্রবার রাতে তানোর থানায় মামলা করেছেন তার ছেলে। গত বুধবার হাবিবুর রহমান তার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে শুক্রবার বিকেলে এলাকাবাসী হাবিবুরের বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত বুধবার সকালে কাজে বের হয়ে যান হাবিবুরের নির্মাণশ্রমিক ছেলে। সকাল ১০ টার দিকে অভিযুক্ত হাবিবুর রহমান তার ছেলের বউকে নিজের ঘরে ডাকেন। এ সময় তিনি পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী কোনমতে পালিয়ে বাবার বাড়ি চলে যান। পরে হাবিবুরের ছেলে শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিয়ে আসতে।

এ সময় তিনি সব ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে বাবার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। এ সময় আশপাশের মানুষও ঘটনা জেনে যান এবং হাবিবুরের বাড়ি ঘেরাও করে রাখেন। পরে পুলিশ যায়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাবিবুর রহমান জানিয়েছেন যে তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডেকেছিলেন। তারপর কথা বলার একপর্যায়ে তার হাত ধরেছিলেন। ধর্ষণের চেষ্টা তিনি করেননি বলে দাবি করেছেন।

ওসি জানান, তার ছেলের স্ত্রীর দাবি যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। ছেলেও বাবার বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

৯৯৯ ফোন দিয়ে বন্ধুকে উদ্ধার করলেন তরুণী, ৩ অপহরণকারী গ্রেফতার

সীমান্ত নিয়ে ক্লিয়ার মেসেজ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

বিত্তশালী প্রার্থীর ছড়াছড়ি বাংলাদেশে

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগ্নের মৃত্যু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়

ঘাতক বাস মায়ের সামনে কেড়ে নিল শিশুর প্রাণ

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শত শত গাছ লুটের নেপথ্যে কারা?