শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিত্তশালী প্রার্থীর ছড়াছড়ি বাংলাদেশে

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৫, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগ প্রার্থী দিয়েছে ২৬৫ আসনে। তাঁদের বার্ষিক গড় আয় ২ কোটি ১৪ লক্ষ টাকা। গড় সম্পদমূল্য সাড়ে ২৮ কোটি টাকারও বেশি!

গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নজরদার স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুজন’ বাংলাদেশের ভোটে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে যে তথ্য তুলে এনেছে, তা প্রকাশ করছে দৈনিক প্রথম আলো পত্রিকা। সেই প্রতিবেদন জানাচ্ছে, গত দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে প্রায় ৯৩ শতাংশই কোটিপতি।

‘সুজন’-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের দাবি করে বলছেন, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে কোটিপতি প্রার্থীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বেড়েছে প্রার্থীদের মধ্যে আয়ের বৈষম্য। বাংলাদেশে এ বারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্দলীয়-সহ মোট প্রার্থী ১,৯৪৫ জন। এঁদের মধ্যে ১৪ জন দু’টি করে এবং এক জন তিনটি আসনে প্রার্থী হয়েছেন। ‘সুজন’-এর রিপোর্ট জানাচ্ছে, ১,৯৪৫ জন প্রার্থীর মোট বার্ষিক আয় ১,১১৪ কোটি টাকা। মোট সম্পদের মূল্য ১৩ হাজার ৬২০ কোটি টাকা।

ওই রিপোর্ট জানাচ্ছে, বাংলাদেশে এ বারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রায় ৫৯ শতাংশের পেশা ব্যবসা। আওয়ামী লীগের ২৬৫ প্রার্থীর মধ্যে ১৭০ জন (৬৪ শতাংশের বেশি) পেশায় ব্যবসায়ী। জাতীয় পার্টির ২৬২ প্রার্থীর মধ্যে ১৭৩ জন (৬৬ শতাংশ) ব্যবসায়ী। ৪৩৩ জন নির্দল প্রার্থীর মধ্যে ব্যবসায়ী ৩০২ জন (প্রায় ৭০ শতাংশ)। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এ বার ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। পাঁচ বছর আগেকার ওই ভোটে ব্যবসায়ী প্রার্থী ছিলেন প্রায় ৫২ শতাংশ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নাটোরে অপহৃত গৃহবধু ভারত সীমান্তে উদ্ধার: পাচারকারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাংবাদিককে ডেকে এনে বেধড়ক পেটালেন কাউন্সিলর

সাংবাদিককে ডেকে এনে বেধড়ক পেটালেন কাউন্সিলর

রাজশাহীতে টেক্সটাইল মিলসের বৃক্ষ নিধন ও পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মালয়েশিয়া মাতাতে যাচ্ছেন একঝাঁক বাংলাদেশি শিল্পী

মালয়েশিয়া মাতাতে যাচ্ছেন একঝাঁক বাংলাদেশি শিল্পী

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

৩৩ বছর ধরে মাটির নিচে চাপা পড়া বিশাল বিদেশি জাহাজ: সন্দ্বীপে চলছে উদ্ধার

রাজশাহী নগরীতে ১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা শিক্ষার্থীরা

ইরান-ইসরাইল যুদ্ধে কে জিতল?

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

8 Things every person should do before 8 A.M.