শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বৈশাখী মেলা-১৪৩২ আয়োজন: নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৫, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেছেন, “বৈশাখী মেলা-১৪৩২ আয়োজনের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি বলেন, “সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন ও সামাজিক অর্থনৈতিক উন্নয়ন। যখন দেশে মৌলিক সাংবিধানিক নায্য অধিকারের কথা বলতে ভয় ছিলো, তখন আমরা সকল অবৈধ ক্ষমতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি, যার ফলে জনগণের সমর্থনে হাসিনার মতো স্বৈরাচারী শাসক ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

আহ্বায়ক সুলতান আহমেদ রাহী আরও বলেন, “আমরা জানি, সমাজের অর্ধেক অংশ নারী, এবং তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু, বর্তমানে অনেক ক্ষেত্রেই নারীরা বৈষম্য, নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছেন। তাই, এই মেলার মাধ্যমে নারীদের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি।”

তিনি বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল একযোগে কাজ করছি।”

এছাড়া, তিনি মেলার মাধ্যমে নারীদের আরো শক্তিশালী করার, তাদের স্বাধীনতা ও অধিকারকে সুরক্ষিত করার পাশাপাশি, সকল শ্রেণীর মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি সাধনের কথা তুলে ধরেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত