বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুই দিনের সফরে রাজশাহীতে ভুমিমন্ত্রী

প্রতিবেদক
sonynews
মার্চ ১২, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আগামী দুই দিনের সফরে রাজশাহীতে এসেছেন ভুমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি মিজানুর রহমান মিনু। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ভুমিমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দন হতে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন ও বিকেল ৪টা ৫০ মিনিটে রাজশাহী বিমান বন্দরে এসে পৌঁছান। পরে তিনি রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাড়িতে অবস্থান করেন।
সফরের অংশ হিসাবে ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর সর্বস্তরের মানুষের সাথে সাক্ষাত ও মতবিনিময় করবেন। শনিবার সকাল সাড়ে ১০টায় ভুমিমন্ত্রী ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য বায়ার মোড় থেকে বারনই খাল পরিষ্কার (বারনই নদীর শাখা) কর্মসূচিতে অংশ নিবেন। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে ভুমিমন্ত্রী রাজশাহী বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আল মুনজির বিন ওবায়েদ এর স্বাক্ষরীত পত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

মতিহারে পুলিশ অফিসার পরিচয়ে ছিনতাই, থানায় অভিযোগ

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

জুরাছড়িতে আগুনে ৫৩ দোকান ও বসতঘর পুড়ে ছাই

গুলি করে লাশ পুড়িয়ে দেওয়া সেই পুলিশ কর্মকর্তাকে আনা হয়েছে ট্রাইব্যুনালে

আরআরইউ’র উদ্যোগে বনভোজন ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত

পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গিয়ে যৌন প্রস্তাব! ফের অভিযোগের কেন্দ্রে বিশ্ববিদ্যালয়

নির্বাহী পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএমডিএতে রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, মামলা ও অস্থিরতার সৃষ্টি!

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

রাজশাহী মহানগর বিএনপিতে ‘হাইব্রিডের বাম্পার ফলন’– অভিযোগ ত্যাগী নেতাদের