• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে ৩১১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১৩

রাজশাহী নগরীতে ৩১১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

মুরাদ হোসেনঃ  রাজশাহী নগরীতে ৩১১ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

বুধবার দিবাগত রাত ১০ টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার নওদাপাড়া স্কুল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  এসময় তাদের হেফাজতে থাকা ৩১১ বোতল ফেনসিডিল জব্দ করে র‍্যাব। গ্রেপ্তারকৃরা হলো, নগরীর সুলতানাবাদ এলাকার বিশ্বজিতের ছেলে শুভম কুমার (২০) ও আনন্দ দাসের ছেলে পাপন দাস (১৯)।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পেরে নগরীর কাটাখালী থানাধীন নওদাপাড়া স্কুল মোড় এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় ১টি ইজিবাইক চেকপোষ্টের সামনে আসলে সেটি থামানোর জন্য সংকেত দেয়া হিয়। এসময় মাদক ব্যবসায়ীরা ইজিবাইক থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে হয়।

পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ৩শ’ ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে তাদের নগরীর কাটাখালী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ সংবাদ

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি
শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৯:১৪
প্রচণ্ড রাগের সময় কী করবেন?
শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৯:১৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮