শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন 

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৭, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে জমকোলো আয়োজনে শুরু হয়েছে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। এসময় অন্যদের মধ্যে আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করে। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হয় প্রথম দিনের ম্যাচ। দ্বিতীয় দিন রোববার (১৮ জানুয়ারি) সেমিফাইনালে মুখোমুখী হবে চারটি দল। এরপর বিজয়ী দুই দলের ভেতর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে মিডিয়া কাপ ২০২৬-এর পর্দা নামবে। রাজশাহীর সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বাড়াতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নববর্ষ উপলক্ষে ছিন্নমূলদের সাথে রাজশাহী মহানগর যুবদলের আনন্দ ভাগাভাগি

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

গোমস্তাপুরে প্লাস্টিক কম্পানির ম্যানেজারকে পিটিয়ে টাকা ছিনতাই

ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি

বদলি-পদায়নে ডিও লেটার দেওয়া বিধিমালা অনুযায়ী অপরাধ: জনপ্রশাসন মন্ত্রণালয়

বিশ্বকাপ আয়োজন করতে চায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন

নগরীতে শিক্ষকদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেয়ার অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা, শিক্ষকদের অসন্তোষ

মোহনপুর থানার নয়া ওসি হরিদাস মন্ডলের যোগদান

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী