সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয় টোল আদায়

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পদ্মা সেতুতে লাইভ পাইলটিং আকারে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। সোমবার দুপুর ২টা থেকে এ সিস্টেমের মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হচ্ছে যানবাহন।

রোববার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়।

এতে বলা হয়- ইটিসি সিস্টেমে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টেপ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে শুধু প্রথমবারের মতো ‘আরএফআইডি’ ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, ইটিসিতে এখন লাইভ পাইলটিং ভাবে টোল কালেকশন চলবে। তবে যেতে পারবে সব ধরনের যানবাহন। পরীক্ষামূলকভাবে এখন টোল কালেকশন করার মাধ্যমে কোনো প্রকার টেকনিক্যাল সমস্যা হয় কিনা তা যাচাই করা হচ্ছে। আশাকরি আগামী ১৫ দিনের মধ্যে পুরোপুরিভাবে এই ইটিসির মাধ্যমে টোল কালেকশন করা সম্ভব হবে।

প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ভবিষ্যতে টেপের পাশাপাশি অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও এই সেবার সঙ্গে যুক্ত হবে মর্মে আশা করা যায়। টেপসহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কোরবানিযোগ্য পশুর আমদানি বাড়লেও মুল্য থাকবে চড়া

মধ্যপ্রাচ্যে ঈদ শনিবার, বলছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র

নগরীতে ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে জখমের অভিযোগ, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

ঢাকায় ‘বেনাপোল এক্সপ্রেসে’র ৫ বগিতে আগুন, নিহত ৪

ভূমিকম্পে রাবির হল হেলে পড়ার দাবি শিক্ষার্থীদের

সীমান্ত নিয়ে ক্লিয়ার মেসেজ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ অক্টোবর মেয়রের দায়িত্ব নিবেন লিটন

রাবিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে ছাত্রলীগ: মন্তব্য ছাত্রদলের

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন

মা দুর্গার দাঁত মাজানো হয়, চুলের খুশকি পরিষ্কার থেকে ফেসপ্যাক, সব থাকে উমার রূপটানে

মা দুর্গার দাঁত মাজানো হয়, চুলের খুশকি পরিষ্কার থেকে ফেসপ্যাক, সব থাকে উমার রূপটানে