Saturday , 4 October 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে জখমের অভিযোগ, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

প্রতিবেদক
sonynews
October 4, 2025 1:38 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে এক ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মীর নাম রবিউল ইসলাম আশিক (২৪)। ওই এলাকাতেই তার বাড়ি। মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বুধপাড়া থেকে উদ্ধার করে আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গভীর রাতে আশিককে দেখতে হাসপাতালে ভিড় করেন।
আহত ছাত্রদলকর্মী আশিকের ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, ‘‘কিছুদিন আগে নগরীর বুধপাড়াসহ ৩০নং ওয়ার্ড এলাকায় বিএনপির পোস্টার-ব্যানার লাগায়। এ সময় জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশানের ৩০নং ওয়ার্ড উত্তর শাখার একজন নেতা আশিককে গুলি করে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার জেরে শুক্রবার রাতে আশিককে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।’’

ছাত্রদল করার কারণেই আশিকের ওপর জামায়াতের লোকেরা হামলা করেছে- বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, শুক্রবার রাতে আশিককে রামেক হাসপাতালে ভর্তির পর রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন তার ফেসবুক থেকে লাইভ করেন। এ সময় আহত আশিককে বলতে শোনা যায়- শুক্রবার রাতে সে বুধপাড়া মোড়ে বসে ছিল। এ সময় ৩০নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) সোহেল রানার নেতৃত্বে ১০/১২ জনের একটি দল তাকে তুলে নিয়ে গিয়ে একটি বাগানের মধ্যে রড দিয়ে পিটিয়ে আহত করেছে। তাকে বেদম পেটানো হয়েছে।

অন্যদিকে, ছাত্রদল কর্মীর ওপর হামলার নিন্দা জানিয়ে ছাত্রদল নেতা লিমন বলেন, শুধু ছাত্রদল করার কারণে আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে রাতে ও শনিবার সকালে জামায়াত নেতা সোহেল রানার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ছাত্রদল কর্মী আশিককে মারধরের ঘটনাটি তিনি রাতেই শুনেছেন। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পাঁচ মামলায় ক্ষমা, তবে সু চি গৃহবন্দিই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা

রাজশাহীতে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় শ্বশুরের ৫ বছর জেল

নেসকোর নিয়োগ ঘিরে তদবিরের অভিযোগ, শ্রমিক লীগের নামধারীরা শ্রমিক দল ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৫

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার অরক্ষিত অঞ্চল

আ.লীগের বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজশাহীতে গণমিছিল, বিচারের দাবি

হুন্ডি সিন্ডিকেটের প্রধান রাজশাহীর মুকুল ধরা পড়েছেন কক্সবাজারে