শুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আ.লীগের বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজশাহীতে গণমিছিল, বিচারের দাবি

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩১, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: পতিত আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতি এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার জুমার নামাজের পর রাজশাহীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে এ গণমিছিলটি বের হয়।

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত মিছিলটি নগরের সোনাদীঘি মোড় ঘুরে একই স্থানে এসে পথসভায় পরিণত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান ভুঁইয়া, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠক সম্পাদক নাহিদুল ইসলাম।

পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে না। বিরোধী মত দমন-পীড়ন করে তারা ক্ষমতায় টিকে থাকতে লুটপাটের পথ বেছে নিয়েছে। তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক কর্মসূচির নামে রাজপথে নামলে তা প্রতিহত করা হবে।”

রাজশাহী মহানগর শিবিরের সভাপতি শামিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী, জেলা (পশ্চিম) সভাপতি ইলিয়াস আলী, ঠাকুরগাঁওয়ের সভাপতি আমজাদ আলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষা পিছিয়ে দিন নতুবা ৫০ মার্কের পরীক্ষা নিন’

চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে

চলতি বছর রেকর্ড সাংবাদিক জেলে

রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবসেও পরিত্যক্ত শহীদ মিনার

রাজশাহীর বাঘায় অস্ত্র ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত

গাজিপুরে প্রতি শুক্রবার ১০ থেকে ১২টি ঘোড়া জবাই হয়! বিক্রি হয় ৩০০ টাকা কেজি

ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের ১১ দাবি

মোহনপুর থানা ও এসিল্যান্ড অফিসে ব্যাপক ভাঙচুর, অসংখ্য গাড়িতে অগ্নিসংযোগ

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার