সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডিঙ্গী নৌকায় র‌্যাবের অভিযান; ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৮, ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল (৭ এপ্রিল) বিকেল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন রাণীনগর নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর কোদালকাটি গ্রামের পিতা-মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৪), চর আলাতুলী (বকচর) গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ আলাউদ্দিন (৫৫) ও একই গ্রামের মোঃ সাদেকুল ইসলামের ছেলে মোঃ সুমন (২৫)।

আজ সোমবার (৮ এপ্রিল) র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বকচর ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে কতিপয় মাদক ব্যবসায়ীরা নৌকাযোগে মাদকদ্রব্য হেরোইন নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পদ্মা নদী পেরিয়ে বালুগ্রাম ঘাঁটের দিকে আসছে।

বিষয়টি জানামাত্রই র‌্যাবের গোয়েন্দা দল দূর্গম রাস্তা পায়ে হেঁটে ঘটনাস্থল পদ্মা নদীর পাড়ে পৌছানোর পরপরই দেখতে পাই যে, ৩ জন ব্যক্তি ডিঙ্গী নৌকা থেকে নেমে দ্রুত গতিতে নদীর পাড়ের দিকে উঠে আসছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে র‌্যাবের ওই টিম ৩ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে এবং ডিঙ্গী নৌকা নিয়ে অপর একজন ব্যক্তি পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভিতর থেকে ৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের মুল্য ৩ কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তাদের বাড়ী সীমান্তবর্তী হওয়ার সুবাদে তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ভারত থেকে সংগ্রহ করে এবং চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবারহ করে।

এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সাংবাদিক মাসুদের ইন্তেকাল

টিকাপাড়ায় বালুর নিচে পুঁতে রাখা পিস্তল উদ্ধার করলো র‌্যাব

মিলনের মুক্তি দাবিতে শাহমখদুম থানা বিএনপির বিক্ষোভ মিছিল

রাজশাহীতে চাল মজুতদারদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

শিরোইল কলোনিতে চীনা অ্যাপে ডলার আয় করতে গিয়ে প্রতারিত হাজারো মানুষ

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন: এদিকে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী

রাজশাহীতে প্রতারণার টাকা উদ্ধার করে দিলো বেলপুকুর থানা পুলিশ

ইতালীয় নাগরিক হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী