Tuesday , 12 September 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রতারণার টাকা উদ্ধার করে দিলো বেলপুকুর থানা পুলিশ

প্রতিবেদক
সনি নিউজ
September 12, 2023 2:01 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র এক ব্যক্তির নগদ অ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ১৯ হাজার ৬ শত টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে আরএমপির বেলপুকুর থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরতপুরে মৃত নজরুল ইসলামের ছেলে রিপন আলীকে (৩৯) তার বন্ধু নগদ অ্যাকাউন্টে ১৯ হাজার ৬ শত টাকা পাঠায়।

পরদিন রিপন দেখতে পান তার নগদ অ্যাকাউন্টে বন্ধুর পাঠানো টাকা নাই। পরবর্তীতে সে মোবাইল ফোনে নগদ অ্যাপের মাধ্যমে জানতে পারেন, একটি মোবাইল নম্বর হতে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতারণা করে তার সেই টাকা উত্তোলন করে নিয়েছে। এ বিষয়ে তিনি বেলপুকুর থানা পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উক্ত জিডির পরিপ্রেক্ষিতে আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও তার টিম সেই টাকা উদ্ধারে অভিযান শুরু করেন।

তারা আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে প্রতারকের নাম ঠিকানা সনাক্ত করেন।

এরপর বেলপুকুর থানা পুলিশ সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান গতকাল ১১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ অপরাহ্ণে রিপনের কাছে উদ্ধারকৃত টাকা হস্তান্তর করেন।

রিপন তার টাকা ফেরত পেয়ে অত্যন্ত আনন্দিত। সে আরএমপির বেলপুকুর থানা পুলিশসহ টাকা উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
এই সরকারের পতনের মাধ্যমেই আমাদের আন্দোলন থামবে

সরকারের পতনের মাধ্যমেই আমাদের আন্দোলন থামবে, যুবদল নেতা রবি

আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

অর্থ দিয়ে ‘দলছুটদের’ নিয়ে সরকার নতুন দল বানাচ্ছে: রিজভী

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহীতে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী নগরীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

দলবদলের খেসারত: বহিষ্কারের পথে নেসকোর সিরাজুল

পিছালো রাজশাহী মহানগর-জেলা যুবলীগের সম্মেলন