• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহী নগরীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

সনি নিউজ / ১৫৬ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
রাজশাহী নগরীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

এমডি রানা: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাফিউ মল্লিক অয়ন (২৮) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী থান্ডারপাড়ার মো: আবু নইম মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: মশিয়ার রহমান, এসআই মো: সালেকুর রহমান ওসঙ্গীয় ফোর্স মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় এক ব্যক্তি তার দোকানে বিদেশী অস্ত্র ও গুলি বিক্রয়ের জন্য রেখেছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান চালায় এবং  নাফিউ মল্লিক অয়নকে তার দোকান থেকে একটি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সোহেল রানা নামের এক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ও ১ রাউন্ড গুলি ক্রয় করে তার কাছে রেখেছিলো বিক্রির জন্য । জিজ্ঞাসাবাদের আরও জানায়, আসামি নাফিউ মল্লিক ও সোহেল দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা করে আসছে।

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category