• রাজশাহী, বাংলাদেশ
  • ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে রাজশাহীর আন্দোলন গণবিস্ফোরণে রুপ নেবে মিনু

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩৭

কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে রাজশাহীর আন্দোলন গণবিস্ফোরণে রুপ নেবে মিনু

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান অবৈধ সরকার প্রতিহিংসার রাজনীতি থেকে বেগম খালেদা জিয়াকে আটক রেখেছে। তিনি গুরুতর অসুস্থ।

তাঁকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে। তাঁর চিকিৎসা ভারত ও সিঙ্গাপুর হবে না, অন্য কোনো দেশে করাতে হবে। কারণ তাঁর যে রোগ সেই রোগের চিকিৎসা পৃথিবীর মাত্র কয়েকটি দেশে হয়। কিন্তু এই অবৈধ সরকারের প্রধান, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী মিলে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি হুসিয়ারি উচ্চারণ করে বলেন, এক সপ্তাহের মধ্যে বিএনপি নেতা শফিকুল হক মিলন ও আবু সাঈদ চাঁদকে মুক্তি না দিলে রাজশাহীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলন গণবিস্ফোরণে রুপ নেবে। গতকাল শনিবার দুপুরে নগরীর মালেঅপাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মিনু বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহŸায়ক আবু সাঈদ চাঁদকে বিনা কারণে কারাগারে আটকে রাখা হয়েছে। শফিকুল হক মিলনকে ঢাকা থেকে আটক করে কারাগারে পাঠানো হয়। পরে সেই মামলায় জামিন পেলেও পরবর্তীতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধ আরো দুইটি মামলা দিয়ে ঢাকার জেল গেইট থেকে তাকে আবার শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এরপর রাজশাহীর বিভিন্ন থানায় অতিউৎসাহী পুলিশ বাদী হয়ে একের পর এক মামলা দিয়ে তাকে আটকে রাখছে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত মিলনের নামে রাজশাহীতে ছয়টি ভুয়া মামলা দেয়া হয়েছে। ওই সব মামলার কোন ভিত্তি নেই উল্লেখ করে মিনু বলেন, মিলন একজন অসুস্থ মামুষ। সব সময় তার চিকিৎসার প্রয়াজন হয়। তার স্ত্রীও অসুস্থ। ভারতে চিকিৎসা করাতে গিয়ে টাকার অভাবে আবার তিনি দেশে ফিরে এসেছেন। মিলনের ছেলে বিদেশে পড়লেখা করে। অর্থের অভাবে আরো মানসিক চাপে তার লেখাপড়া বন্ধ হতে বসেছে।
মিনু আরো বলেন, আবু সাঈদ চাঁদকেও বিনা কারণে আটকে রাখা হয়েছে। তার অপরাধ একটি জনসভায় তিনি সামান্য একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন। অথচ এদেশের ফ্যাসিস্ট ও বিনা ভোটের প্রধানমন্ত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিলেন। কই এ নিয়ে কোন পুলিশ তো শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেনি। অথচ আবু সাঈদ চাঁদের নামে দেশের ১৫টি জেলায় ২৬টি মামলা দিয়ে প্রতিদিন তাকে এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে বেড়াচ্ছে পুলিশ। আবু সাঈদ চাঁদ একদিকে যেমন অত্যন্ত অসুস্থ। অন্যদিকে তিনি একজন বয়স্ক মানুষ। তার বয়স এখন বাহাত্তর বছর। একজন বয়স্ক মানুষকে এভাবে এই স্বৈরাচার সরকার হয়রানি করছে।
মিনু আরো উল্লেখ করে বলেন, আবু সাঈদ চাঁদের স্ত্রীও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কখন কি হবে কেউ বলতে পারছে না। এ অবস্থায় তিনি বেগম খালেদা জিয়া, শফিকুল হক মিলন ও চাঁদসহ কারাবন্দী নেতাদের দ্রæত মুক্তি দাবী করেন। এক সপ্তাহের মধ্যে মুক্তি না দিলে রাজশাহী থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলন গণবিস্ফোরণে রুপ নেবে বলেও হুসিয়ারি দেন মিনু।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহŸায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও জয়নাল আবেদিন শিবলী এবং অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, অ্যাডভোকেট রইসুল ইসলাম, আলী আশরাফ মাসুম, বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮