বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে র‌্যাবের অভিযানে ১৪৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
মার্চ ২৬, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় র‌্যাব-৫ এর অভিযানে ১৪৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, ২৬ মার্চ রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো এলাকায় মুন্ডুমালা-তানোর সড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারসহ নগদ ১২ হাজার ১০০ টাকা, ৪টি মোবাইল ফোন ও ৭টি সিম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাসিবুল ইসলাম জনি (৪০), শিবগঞ্জ উপজেলার মনিরুল ইসলাম (২৫) ও প্রাইভেটকার চালক জায়েদ হাসান (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।

এ ঘটনায় তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পিছালো রাজশাহী মহানগর-জেলা যুবলীগের সম্মেলন

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‘মুস্তাফিজ ইস্যুতে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই শাহরুখ খানের’

মোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশ

রাজশাহীতে ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণে আরডিএ’র বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

না.গঞ্জ থেকে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়া অভিযুক্ত চাচি গ্রেপ্তার

বাঘায় হোন্ডা মেগা সার্ভিস ক্যাম্প ও ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন

সালমানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে মারা গেছেন

শিরোইল কলোনি বড় জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস অনুষ্ঠিত

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক