সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: আজ সোমবার (০৮ ডিসেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে নভেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান মহোদয়।

সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় নভেম্বর মাসের অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণসহ গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়। ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ ও বাস্তবসম্মত কৌশল গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ কমিশনার সভায় ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ দমন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় নভেম্বর-২০২৫ মাস পর্যন্ত সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৪০ জন পুলিশ সদস্যদের সনদপত্রসহ অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (চলিত দায়িত্বে) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মে দিবসে আরইউজের আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নিশ্চত করতে হবে

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

‘খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির বিকল্প নেই’

চবি ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের

রাজশাহী চন্দ্রিমা থানা এলাকায় ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নারী ফুটবলারদের জন্য আলাদা খেলার মাঠ দাবি সাবিনার

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ভেজাল গুড়ের ৫ কারখানা শনাক্ত, প্রতিটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা