Tuesday , 19 December 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সেরা করদাতাদের সম্মাননা প্রদান

প্রতিবেদক
সনি নিউজ
December 19, 2023 10:41 am

নিজস্ব প্রতিবেদক: কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে চারটি ক্যাটাগরিতে ৪২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মহানগরীর মনি বাজারে অবস্থিত নানকিং দরবার হলে সেরা করদাতাদের এ সম্মাননা দেওয়া হয়।

কর অঞ্চল- রাজশাহী কর কমিশনার মো. শাহ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে সিটি করপোরেশন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার চারটি ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চল- রাজশাহী কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার জাকির হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য দেন কর অঞ্চল-রাজশাহী পরিদর্শী রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল রাজশাহী-নওগাঁ সার্কেল-৪ এর সহকারী কর কমিশনার মো. ইসমাইল মোর্শেদ।

এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত করদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা মো. আব্দুল আওয়াল, মেসার্স মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোকলেছুর রহমান মুকুল।

সুজিত কুমার সরকার সর্বোচ্চ করদাতাদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো আয়কর। রাষ্ট্রের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য নিরসনে আয়করের ভূমিকা অনস্বীকার্য। যে-সব করদাতা সঠিকভাবে এবং দীর্ঘ মেয়াদে আয়কর দিয়ে আসছেন তাদের সম্মানিত করা রাজস্ব বোর্ডের অত্যন্ত সময়োপযোগী ও সুদূর প্রসারী চিন্তা ধারারই বহিঃপ্রকাশ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শহিদ মিনারে চলছে শোক ও সম্প্রীতি সমাবেশ

স্পেশাল ট্রেনে দূর-দূরান্ত থেকে আসতে দেখা গেছে নেতাকর্মীরা

রাজশাহীতে নেসকো কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

চাকুরী দেওয়ার নাম করে ৪ লাখ টাকা প্রতারণা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মামলা

মাত্র ৯ বছরে ম্যাট্রিক, ২১ পেরোতেই PHD! ২৩ বছর বয়সে IIT’তে কাজ পেয়েও এখন তিনি কর্মহীন

নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটি রোগ

স্যাংশন নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেড়া যাবে না, যুবলীগের সম্মেলনে মেয়র লিটন

রাজশাহীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, মুখে হাসি চাষীদের

রাজশাহীতে রোপা আমন ধানের বাম্পার ফলন, মুখে হাসি চাষীদের