Thursday , 8 June 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নেসকো কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
সনি নিউজ
June 8, 2023 12:33 pm

নিজস্ব প্রতিবেদক: লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। পরে একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করে নগর বিএনপি। কর্মসূচি থেকে বিদ্যুতের এ বিপর্যয়ের জন্য সরকারের কুইক রেন্টাল বিদুৎ কেন্দ্র আর দুর্নীতিকে দায়ী করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

প্রথমেই নগরীর মালোপাড়ায় থাকা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর হেতেমখাঁয় থাকা নেসকো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর তারা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বিএনপির নেতারা বলেন, রাজশাহীতে দিন-রাত মিলে ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে মানুষের জীবনযাত্রায় অসহনীয় হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের টানা তাপদাহ আর বিদ্যুতের লোডশেডিংয়ে রাজশাহীর মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থার জন্য তারা সরকারের কুইক রেন্টাল বিদুৎকেন্দ্র আর দুর্নীতিকে দায়ী করেন। বিএনপির নেতারা এ সংকট নিরসন করে দ্রুত সরকারের পদত্যাগ দাবি করেন। পরে বেলা ১২ পর বিএনপি নেতারা নেসকো কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন।

কর্মসূচিতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ জেলা ও নগর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- জৈষ্ঠ্যের খরতাপে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এর ওপর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ এক ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। গ্রামে চাহিদার তুলনায় ৩০-৩৫ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। গ্রাম-গঞ্জের মানুষ ২৪ ঘণ্টায় মাত্র ২/১ ঘণ্টা বিদ্যুৎ পায়। মফস্বল শহরগুলোতে রাতে ২ ঘণ্টারও বেশি বিদ্যুৎ থাকে না। দিনের বেলার অধিকাংশ সময় লোডশেডিং ,থাকে।

প্রচণ্ড গরম ও যানবাহনের কারণে রাজশাহী যেন গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে। এতে মানুষের বসতবাড়িতে সীমাহীন দুর্ভোগের পাশাপাশি বিদ্যুতের অভাবে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প-কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ও পর্যায়ক্রমে সেগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে অবিলম্বে বিদ্যুতের এ অবর্ণনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

রাজশাহী মার্কেট দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

মোহনপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির (আরটিজেইউ) যাত্রা শুরু

পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ

সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি; আসামি গ্রেপ্তার

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান না প্রদান

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: মীর শাহে আলম