সোমবার , ৪ মার্চ ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহনপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৪, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৫। গতকাল দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীর মোহনপুর থানার সোনারপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

আটককৃত মাদক কারবারীর নাম রানবীর জাহান (২৮)। তিনি পবার সবসার এলাকার শাহজাহানের ছেলে। অভিযানে ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

সোমবার দুপুরে র‌্যাবের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে- এক মাদক কারবারী গাঁজা নিয়ে মোটরসাইকেল যোগে মোহনপুর হতে ধোপাঘাটা বাজারের দিকে আসছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের দল মোহনপুর থানার সোনারপাড়া এলাকায় চেকপোষ্ট বসায়।

চেকপোষ্ট পরিচালনাকালে মোটরসাইকেলের চালককে সংকেত দেয়া মাত্র তিনি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার কাছে তল্লাশী চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার হয়। আটককৃতকে মোহনপুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ সংগঠন দুর্গাপুর ছাত্রলীগ সভাপতিসহ ৩ কর্মী কারাগারে

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ

ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

খড়খড়ি বাইপাস দৈনন্দিন বাজার কমিটির তালিকা প্রকাশ

রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিবৃতি

রাজশাহীতে আপত্তিকর ভিডিও দেখিয়ে শিক্ষককে ব্ল্যাকমেইল, পুলিশ সদস্য ও মুয়াজ্জিন গ্রেপ্তার

New team you need to build to make your successful

বাগমারা’য় খাদ্য গুদামের উপ পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত

ডিবি-থানার যৌথ অভিযানে গোদাগাড়ীর মাদক কারবারি আজাদ আটক