বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি; আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৯, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদানের অভিযোগে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতর নাম মো: শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩)। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কল দাতা নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দেয় এবং চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। এ বিষয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা চন্দ্রিমা থানায় একটি অভিযোগ করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ বিষয়ে তদন্ত শুরু করে। তারা ঘটনার সত্যতা পেয়ে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পবরর্তীতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৭ টায় যৌথ অভিযান পরিচালনা করে চাঁদাবাজ শহিদুল ইসলামকে নগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম রাজ্জাকের মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় মামলার রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মিছিল থেকে রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষকদের বাধার মুখে আটক করতে পারেনি পুলিশ

শেষ হল রুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষাঙ্গনে স্বস্তির হাওয়া: বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে ইভটিজিং ও বখাটেদের রুখতে সভাপতি কে এইচ রানা শেখের সাহসী পদক্ষেপ

পাকিস্তানের প্রশংসা করল যুক্তরাষ্ট্র, কূটনৈতিক অস্বস্তিতে ভারত

রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

সংবাদ প্রকাশের পর টনক নড়েছে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষের

ফজলুর রহমান কি নতুন দল গঠন করছেন?

রাজশাহী নগরীতে ৮১ ভরি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

রাজশাহী নগরীতে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

সমাজসেবা কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণা, লোভনীয় প্যাকেজে মহিলা দলে বিশৃঙ্খলা!