রবিবার , ১২ মে ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রতিবেদক
সনি নিউজ
মে ১২, ২০২৪ ৩:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে স্ত্রীর ওপর অভিমান করে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

রোববার (১২ মে) ভোর সাড়ে ৪টার দিকে চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর ডাবতলা এলাকার রোকশানা খাতুনের ভাড়াটিয়া বাসা থেকে ফরহাদ হোসেনের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে বাবার মৃত্যুতে একমাত্র কণ্যা সন্তান ফাহিমার আহাজারিতে ডাবতলা এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তার কান্না থামছেই না। অন্যদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন ফরহাদের মা।

ফরহাদের স্ত্রী আশিয়া খাতুন জানান, হাজরাপুকুর ডাবতলা এলাকার রোকশানা খাতুনের ভাড়াটিয়া বাসায় স্বামী ফরহাদ হোসেনসহ দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে ভাড়া থাকেন। তিনি বাসা বাড়িতে কাজ করেন ও তার স্বামী ঢালাই কারখানায় কাজ করেন, তাও নিয়মিত কাজে যেতেন না। বর্তমানে তার স্বামী কাজকর্ম না করে বাসায় থাকেন। এ নিয়ে বিভিন্ন সময় ফরহাদ হোসেনের সঙ্গে আশিয়ার নানা বিষয় নিয়ে মান অভিমান হয়। এতে অভিমান করে ফরহাদ হোসেন বাড়ির উঠানে সজিনা গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ কূটনীতিকদের কাছে স্পষ্ট করল সরকার

আইজিপির পদত্যাগের সংবাদটি সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

রাজশাহীর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিএনপির ‘জাতীয় উদযাপন’ কমিটি গঠন

রুয়েটে অভ্যান্তরে মাদকের রমরমা কারবার চালাচ্ছে পলাশ!

ওসমান হাদীর ওপর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজশাহী

রাজশাহী মহাগরীতে ভুয়া মেজর গ্রেফতার

অডির পুরোনো গাড়ির নতুন মডেল এলো বাজারে

রাজশাহীর সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা