মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বারো রাস্তা মোড়ে দুর্ঘটনা রোধে গোলচত্বর নির্মাণের দাবি, দ্রুত বাস্তবায়নের আশ্বাস”

প্রতিবেদক
sonynews
মে ৬, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ছোটবনগ্রাম এলাকার অতি দুর্ঘটনাপ্রবণ বারো রাস্তা মোড়ে গোলচত্বর নির্মাণসহ নিরাপদ সড়কের দাবিতে আজ সকালে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেনের ব্যস্ততম সড়কে অবস্থিত এই মোড়টি গুরুত্বপূর্ণ হলেও এখানে গোলচত্বর, স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশনা কিংবা ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন। বক্তারা অবিলম্বে গোলচত্বর নির্মাণসহ কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন। কমিশনার আশ্বাস দেন, বুধবার (০৭ মে) থেকেই বারো রাস্তা মোড়ে গোলচত্বর নির্মাণের কাজ শুরু হবে।

স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রাফিক বিভাগ, এলজিইডি ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও প্রেরণ করা হয়েছে।

বক্তব্য রাখেন রুলফাও রাজশাহীর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, স্পেস রাজশাহীর নির্বাহী পরিচালক মো. কামরান হাফিজ, নিসচা রাজশাহীর সাবেক সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সামাজিক কল্যাণ সংস্থার পরিচালক সম্রাট রায়হানসহ আরও অনেকে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে:

বারো রাস্তা মোড় ভেঙে পরিকল্পিত গোলচত্বর নির্মাণ

গুরুত্বপূর্ণ মোড়ে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ ও ডিজিটাল সিগনাল স্থাপন

সিসিটিভি ক্যামেরা সংযোজন

স্পিড ব্রেকার ও ট্রাফিক নির্দেশনা বসানো

বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

ট্রাফিক আইনে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় যুব সংগঠনকে সম্পৃক্ত করা

উল্লেখ্য, জনস্বার্থে নগর পরিকল্পনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে অংশগ্রহণকারী সংগঠনগুলোর পক্ষ থেকে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ক্যাশ লেস সিস্টেম চালু করছে রুয়েট

ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

রাসিক প্রশাসক রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা

রাজশাহীতে ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

গুলি করে লাশ পুড়িয়ে দেওয়া সেই পুলিশ কর্মকর্তাকে আনা হয়েছে ট্রাইব্যুনালে

বন্ধুর স্ত্রীর প্রতি লালসা, ধর্ষণ মামলার আসামি জুয়েলকে নাটোরে গ্রেফতার

শিক্ষার্থীদের দখলে রাজশাহীর রাজপথ, শোক পালন করেননি কেউ

ঈশ্বরদীতে চলন্তট্রেনে ভিডিও করতে গিয়ে সিগন্যালের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যু

পণ্য পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে শক্ত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ অস্ত্রধারী আটক