সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ক্যাশ লেস সিস্টেম চালু করছে রুয়েট

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৫, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত সকল ফি এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেয়া যাবে। এই কর্মসূচির অংশ হিসেবে ‘রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এ্যাপ রূপালী ক্যাশ এর মাধ্যমে রুয়েটের সকল ফি অনলাইনে জমা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্বদ্যিালয়ের হল রুমে এই সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

সভায় রূপালী ব্যাংকিংয়ে সহজ, দ্রুত, স্বচ্ছতা ও নিরাপদ পেমেন্টের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাশ লেস পেমেন্ট ব্যবস্থাপনার সুবিধা তুলে ধরা হয়। এসময় রুয়েটের পক্ষ থেকে সকলের সুবিধা সংশ্লিষ্ট বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক (বাজেট) মো. আব্দুল বারিক, আইসিটি সেলের সহকারী প্রোগ্রামার ইঞ্জি. মো. জুলফিকার ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মোবাইল ব্যাংকিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আরিফুজ্জামান সরকার, ব্যাংকটির রুয়েট শাখার সহকারী ব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আসাদুজ্জামান সহ মোবাইল ব্যাংকিং বিভাগের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী কলেজে ছাত্রলীগের টর্চার সেল : নিরাপত্তাহীনতায় সাধারণ শিক্ষার্থীরা

দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন: এদিকে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

রাজশাহীতে আজকের দর্পণ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গোদাগাড়ীতে ডাকাতি হওয়া ট্রাকসহ ৭৫ ড্রাম পাম তেল উদ্ধার, গ্রেফতার ৩

সাবেক নারী এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে স্কুলশিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

রাসিকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সুইপ স্মার্টের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত