শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১১, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে কর্ণহার থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার বিলনেপালপাড়া ঘোষপুকুর গ্রামের মো: সেলিম হোসেনের ছেলে মো: আনোয়ার হোসেন (৩২) এবং বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মো: নাহিদ হাসান (৩০)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গত ৯ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কর্ণহার থানার বিলনেপালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ারকে এবং গতকাল ১০ এপ্রিল রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকা থেকে নাহিদকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আনোয়ারের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও নাহিদের কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি নাহিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৭ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা আগামীকাল

রাজশাহীতে দুইজন টিকেট কালোবাজারিকে ধরেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া অভিযোগ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির (আরটিজেইউ) যাত্রা শুরু

“ধর্মকে ঢাল, দানকে ব্যবসা: রাজশাহীতে ভুয়া মাদ্রাসা চালিয়ে প্রতারণার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ”

রাসিক মেয়রের সাথে ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দের সাক্ষাৎ

রাজশাহীতে নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণের অভিযোগ

রাবির হলে থাকতে পারবেন শুধু বৈধ শিক্ষার্থীরাই

অবৈধ পুকুর কাটা বন্ধ না করলে, ভারতের দিল্লি থেকে নৌকা ভাড়া করে আনতে হতো: এমপি মিলন

কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে ‘স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ’-এর যাত্রা শুরু, বিনিয়োগ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান