Tuesday , 30 September 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের রাজশাহী মহানগরীর শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

প্রতিবেদক
sonynews
September 30, 2025 4:57 pm

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর ষষ্ঠীতলা, অলকার মোড়, সাহেববাজার, কুমার পাড়া, আলুপট্টি সহ অন্যান্য প্রধান পূজা মণ্ডপগুলোতে নেতা-কর্মীদের সাথে নিয়ে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক মেয়র ও সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নেতা ও তিনবারের রাসিক (১৩ নং ওয়ার্ডের) জনপ্রিয় সাবেক কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলু, রাসিক (১২ নং ওয়ার্ডের) সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার- সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা।মণ্ডপ পরিদর্শনকালে বিএনপির নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা সকলের সাথে কুশল বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই: কাদের

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ভোট কেন্দ্রের গোপনকক্ষে প্রবেশ, এক নারীর তিনদিনের কারাদণ্ড

সিল্কসিটির এসি কামরায় ওঠায় বৃদ্ধাকে ধাক্কার অভিযোগ, সিসিএমের বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহীতে একটি গুদামে ভয়াবহ আগুন, ক্ষতি নিয়ে ভিন্নমত—কারণ উদ্ঘাটনে তদন্ত

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

বাগমারায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ: স মিলের মালিক আটক

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

রাজশাহীর রাস্তায় ‘মহা উন্নয়ন’ না ‘মহা ধ্বংস’? কোটি কোটি টাকা খরচ, তবুও চলাচলের অনুপযোগী ৩২ কিমি রাস্তা