মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ।

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২১, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশালঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জাহিদুল ইসলাম (৩৫) নামের এক ফল ব্যবসায়ীকে রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে গগনবাড়িয়া এলাকার নিজাম ও তার ছেলে হৃদয় (২০) এর বিরুদ্ধে।

এসময় তার ভ্যান চালক বিচ্ছাদকেও পিটিয়ে দেড় লাখ টাকা এবং জাহিদুল ইসলামের পকেট থেকে ৫১,৭০০ টাকা ছিনিয়ে  নিয়ে যায় অভিযুক্তরা।

গতকাল সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর থানাধীন গগনবাড়িয়া এলাকার আজাহারের মোড়ে এ ঘটনা ঘটে।
জাহিদুল ইসলাম মতিহার থানাধীন দক্ষিণ বুদপাড়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে।
তিনি একজন মৌসুমি ফল ব্যবসায়ী। বর্তমানে দুর্গাপুর কানপাড়া হাটে তরমুজের ব্যবসা করেন। জাহিদুল ইসলাম জানান, কানপাড়া হাটে তার একটি দোকান আছে। সেখানে মৌসুমি ফলের ব্যবসা করেন তিনি।
সারাদিন তরমুজ বিক্রির মোট ২,০১৭,০০ টাকা নিয়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির দিকে যাচ্ছিলেন।

এসময় গগনবাড়িয়া এলাকার আজাহারের মোড়ে
নিজাম ও তার ছেলে হৃদয় রড ও জিআই পাইপ দিয়ে ব্যাপক মারধর করে। মারধরের একপর্যায়ে জাহিদুলের পকেট থেকে ৫১,৭০০ টাকা এবং ভ্যান চালক বিচ্ছাদের ব্যাগে থাকা ১,৫০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় জায়েদ আলী (৬০) বলেন, জাহিদুল ইসলাম তিনি দীর্ঘ ১২ বছর থেকে কানপাড়া হাটে ব্যবসা করছেন। প্রতি হাটবারে বেচা বিক্রি করে টাকা পয়সা নিয়ে বাসায় যান। এর আগে এমন ঘটনা কোনো দিন ঘটেনি।

গতকাল বাসায় যাওয়ার পথে তাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি দুঃখজনক। নিজাম ও তার ছেলে হৃদয়কে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান ওই ব্যক্তি।
এব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ফল ব্যবসায়ী জাহিদুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান ওসি।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

“রাসিকের প্রকল্প পরিদর্শন ও পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধানের সভা”

রাজশাহীতে মাদক মাফিয়া শ্যামলীর ভয়ংকর অপরাধ জগৎ:ভিডিও

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

চিনি সরবরাহে ঘাটতি নেই, আমদানি হচ্ছে করা আরো ১ লাখ টন

চিনি সরবরাহে ঘাটতি নেই, আমদানি হচ্ছে করা আরো ১ লাখ টন

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

মহিষের ধাক্কা, ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ

মহিষের ধাক্কা, ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ

বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

রাজশাহী নগরীতে ৮১ ভরি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার