শনিবার , ৬ মে ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

প্রতিবেদক
সনি নিউজ
মে ৬, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ব্যয়বহুল ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথের (আইস) সবচেয়ে বড় চালান জব্দ করার কথা বলছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জব্দ করা আইসের ওজন ২৪ কেজি। এর আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা, যা এ যাবতকালে জব্দ করা আইসের সর্ববৃহৎ চালান বলে জানায় র‍্যাব।

শনিবার (৬ মে) রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকা থেকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আইসের চালান জব্দ করে র‍্যাব।রাতে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে আইসের একটি বড় চালান আসছে-এমন খবরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান ২৪ কেজি আইস জব্দ করা হয়। জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।

এর আগে গত ২৬ এপ্রিল কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইসের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তার আগে গত বছরের ২২ মার্চ আইসের সবচেয়ে বড় চালান জব্দ করেছিল র‍্যাব। তখন মুন্সিগঞ্জ জেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি আইসের একটি চালান জব্দ করে র‍্যাব। যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। এসময় বিপুল পরিমাণ অন্যান্য মাদক, বিদেশি আগ্নেয়াস্ত্র ও আইস চালানের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি পরিদর্শনে রাসিক প্রশাসক

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

বাগমারা’য় খাদ্য গুদামের উপ পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত

হারানো মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল মতিহার থানা পুলিশ

রাজশাহীতে পানি না পেয়ে আবার কৃষকের আত্মহত্যার চেষ্টা

বিএডিসি কর্মকর্তার আলুবীজ দূর্নীতি, সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠিত

রাজশাহীতে সুবিধাবঞ্চিত স্কুল ছাত্রীদের মাঝে মিডল্যান্ড ব্যাংকের বাইসাইকেল বিতরণ

বদলে যাবে ব্রিটেনের মুদ্রা-পাসপোর্ট

The Best Coding Advice I Was Ever Given copy

রাজশাহীতে ১২২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১