সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩১, ২০২২ ১২:১১ অপরাহ্ণ
তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

অনলাইন ডেস্ক: তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে অন্তত ২০০ কোটি টাকা ভারতে পাঠিয়েছেন উল্কা গেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও জামিলুর রশিদ। সোমবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ২০১৭ সালে জামিলুর রশিদ একটি ভারতীয় কোম্পানি মুনফ্রগ ল্যাবের সাথে যোগাযোগ করেন। এরপর ২০১৮ সালে ওই সংস্থার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দেড় লাখ টাকা বেতনে কাজ শুরু করেন। মুনফ্রগ ল্যাবের অনলাইন জুয়া অ্যাপ ‘তিন পাত্তি গোল্ড’- এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় গেমটিকে আরও ছড়িয়ে দিতে দেশে বৈধতা দেওয়ার জন্য কতিপয় আইনজীবীর পরামর্শে সংশ্লিষ্ট দপ্তর থেকে ২০১৯ সালের প্রথম দিকে ‘উল্কা গেমস প্রা. লি.’ নামে একটি গেমিং ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের অনুমোদন নেন জামিলুর রশিদ।

২০১৯ সালে মুনফ্রগ দেশের গেমিং সেক্টরের উন্নয়নের জন্য প্রায় দেড় কোটি টাকা দিয়ে উলকা গেমের ০.০১ শতাংশ প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। দেশে গেম ডেভেলপমেন্টের অনুমোদন থাকলেও অনলাইন জুয়া/ক্যাসিনোর অনুমোদন না থাকায় উল্কা গেমস বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট দপ্তর থেকে আইনি বৈধতা প্রাপ্তির ব্যবস্থা করে। এভাবেই ‘তিন পাত্তি গোল্ড’ যাত্রা শুরু করে।

মূলত একটি অ্যাপ যা মোবাইলে ডাউনলোড করে খেলা যায়। এই অ্যাপের সার্বিক নিয়ন্ত্রণ মুনফ্রগ ল্যাবের কাছে রয়েছে। এই অ্যাপে ‘তিন পাত্তি গোল্ড’ ছাড়াও ‘রাখি’, ‘অন্দর বাহার’ ও ‘পোকার’ নামেও অনলাইন জুয়ার গেমস রয়েছে। যে কোনো কাজের পাশাপাশি এই গেম খেলতে পারায় তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে এটি জনপ্রিয়তা পায়। গেমের রেজিস্ট্রেশনের পর একজন গ্রাহককে গেমস খেলার জন্য কিছু চিপস ফ্রি দেওয়া হয়। পরে গেমস খেলার জন্য অর্থের বিনিময়ে চিপস কিনতে হয়। মূলত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে চিপস কিনে অর্থের লেনদেন হয়।

তিনি বলেন, প্রতিদিন প্রায় ৫০ হাজার কোটি টাকার চিপ বিক্রি হয় এবং প্রতিটি কোটি টাকার চিপ বিক্রি হয় বিভিন্ন পর্যায়ে ৪৬ থেকে ৬৫ টাকায়। বিভিন্ন বট প্লেয়ার/রোবট প্লেয়ারের মাধ্যমে মূল গেইমারদের কৌশলে হারিয়ে প্লেয়ারদের পরে আরও চিপস কিনতে উৎসাহিত করা হয়। বাংলাদেশে ‘তিন পাত্তি গোল্ড’ এর চিপস বিক্রির কাজটি ১৪টি অফিসিয়াল ডিস্ট্রিবিউটর/এজেন্টের মাধ্যমে পরিচালনা করা হয়। এই সকল ডিস্ট্রিবিউটরদের সাব ডিস্ট্রিবিউটরও রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের কর্মকর্তা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মানহানি মামলায় জামিন পেলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক/২

পবার হরিয়ান ইউপি নির্বাচনে চেয়ারম্যান বাচ্চুসহ আট প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ক্ষোভে সাধারণ শ্রমিকরা

রাজশাহীতে শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বিশেষ অভিযানে ২৫ জন সহ সহিংসতা ও বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার ৩

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর রেগে গেলেন এসিল্যান্ড

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খননে বাধা দেয়ায় হুমকির মুখে ৩ পরিবার, বাড়ি ছাড়া বাবা-ছেলে

ঘরোয়া উপায়ে ত্বকের সমাধান, যেভাবে ফিরবে জেল্লা