সোমবার , ২৬ জুন ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পবার হরিয়ান ইউপি নির্বাচনে চেয়ারম্যান বাচ্চুসহ আট প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২৬, ২০২৩ ৮:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুসহ চার চেয়ারম্যান প্রার্থী ও সদস্য পদে চারজন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

রোববার (২৫ জুলাই) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবরে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন প্রার্থীরা।
ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগ নেতা হাসান আহমদ জুয়েল, মো আতিকুর রহমান, হাজী মো. ওবাইদুর রহমান। জানা গেছে- নৌকার প্রার্থী আবুল হোসেনকে সমর্থন করে এরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ ব্যাপারে হাজী মো. ওবাইদুর রহমান বলেন, ‘সবদিক বিবেচনা করে ও নৌকার প্রার্থীকে সমর্থন ও সম্মান জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি’। বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু মোবাইল ফোন রিসিভ করেননি।
এছাড়াও ইউপি সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- ২ ওয়ার্ডের মো. মাজদার হোসেন, মো. আয়েন উদ্দীন, ৩ নং ওয়ার্ডের মো. কামরুজ্জামান পলাশ ও ৬ নং ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম।
পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক বলেন, হরিয়ান ইউপি নির্বাচনে চেয়ারম্যান চার জন এবং সদস্য পদে চার জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন নির্বাচনে প্রতিদন্দিতা করবেন ৭৬ জন। চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন।
আগামী সোমবার ২৬ জুন প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ৯ ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। হরিয়ান ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৯৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮৫০ জন ও মহিলা ভোটার ৯৬৭৮ জন।
উল্লেখ্য, এর আগে চেয়ারম্যান পদে ১০ জন ও সংরক্ষিত আসনে সদস্য পদে ১৯ জন এবং সাধারণ আসনে সদস্য পদে ৫৫ জন (মোট ৮৪ জন) প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং বৈধ প্রার্থী ছিলেন।
সানি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে পাঁচ নারী ছিনতাইকারী আটক

নিজ উদ্যোগে লাইট বসিয়ে আলো জ্বালালেন যুবনেতা মাহাফুজ মানিক, প্রশংসায় ভাসছেন এলাকাবাসীর

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল

আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চন্দ্রিমা থানা যুবদলের দোয়া ও খাবার বিতরণ

মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক: রাজশাহী জেলা প্রশাসক

কোটি টাকা মুক্তিপণ না দেওয়ায় নগরীতে যুবককে হত্যা

বর্ণাঢ্য আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাসিকের সহযোগিতা