বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে হেলমেট ছাড়া মিলবে না তেল

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১০, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ‘নো হেলমেট নো ফুয়েল‍’ কর্মসূচি চালু করা হয়েছে। ‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এ স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনায় প্রাণহাণি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে বিশেষ এ কর্মসূচি চালু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ আগস্ট) থেকেই রাজশাহী মহানগরীর ২৩টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হচ্ছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপি’র পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মহানগরীর সব ফুয়েল পাম্প মালিক আরএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মহানগরীর বিভিন্ন স্থানে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বেড়েছে।

এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন। আবার অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এজন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
রাজশাহী শহরে বিশেষ এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আরএমপি কমিশনার সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এদিকে ‘নো হেলমেট, নো ফুয়েল‍’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সব থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহী তোলা এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে জোড়ালো অভিযান শুরু করেছে।

সকাল থেকে শহর জুড়ে অভিযানের আওতায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হচ্ছে এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হচ্ছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক ফিরোজের যাবজ্জীবন

রাজশাহী মহানগর জামায়াতের জওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

বিএফইউজে’র মিডিয়া মনিটরিং রিপোর্ট

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত

অনুষ্ঠানে গেলেন, তবে শীতবস্ত্র বিতরণ করলেন না আবু সাঈদ চাঁদ’

রাজশাহী বিভাগের উদ্যোগে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৩ তম প্রতিষ্ঠা দিবসে উদযাবিত

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

রাজশাহীতে ইমাম হুসাইন (রাঃ) এর শাহাদাতের চল্লিশা বা চেহলাম বার্ষিকী পালিত

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা