সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজনৈতিক নেতা -কর্মীদের জাসদে যোগদান

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২৬, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীদের জাসদে যোগদান উপলক্ষ্যে (২৬ ডিসেম্বর)সোমবার ৪ টার রাজশাহী নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি।

সভায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহী মহানগর সাবেক সভাপতি,এ এইচ এম জুয়েল খান এর নেতৃত্বে,মোঃ মনিরুল ইসলাম মনি সাবেক কেন্দ্রীয় সদস্য ও সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী জেলা শাখা,মোঃ সাজন ইসলাম,সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী কলেজ শাখা ও সহ-সাধারণ সম্পাদক রাজশাহী জেলা শাখা,মোঃ সোহেল রানা,সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী কলেজ শাখা ও প্রচার সম্পাদক বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী জেলা শাখা,মোঃ তুষার আহমেদ,সহ সভাপতি বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী কলেজ শাখা সহ শতাধিক সাবেক ও বর্তমান ছাত্রনেতা-কর্মি এবং রাজনৈতিক নেতা-কর্মি সমাজতন্ত্রের পতাকা হাতে শোষণ
বঞ্চনা ও বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে মুক্তিযুদ্ধের চেতনা, সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদে যোগদান করেছেন।

বক্তব্যে আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,বিএনপির ২৭ দফা রাজনৈতিক সংস্কারের চমকবাজীর আড়ালে যুদ্ধাপরাধী,খুনী,সাম্প্রদায়িক জঙ্গীবাদীদের হালাল ও তাদের সাথে রাজনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কালো দলিল।বিএনপির ১০ দফার পর ২৭ দফায় আবার প্রমাণ হলো যে জামাতকে সাথে নিয়ে ক্ষমতা পুনর্দখল করাই বিএনপির মূল উদ্দেশ্য।

বক্তব্যে জুলফিকার মান্নান জামি বলেন,যুদ্ধাপরাধী-খুনি-
অপরাধীদের হালাল করার অপপ্রয়াসই বাংলাদেশের রাজনীতিতে মহাবিভক্তি তৈরি করেছে।এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক হওয়ার আহবান জানান।
জাসদ নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,মহান মুক্তিযুদ্ধ ও অতীতের ঐতিহাসিক গণআন্দোলন মীমাংসিত বিষয়সমূহ,স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি,সংবিধানের চার মূলনীতি অস্বীকার করা,সংবিধান-রাষ্ট্র-সমাজে সাম্প্রদায়িকতাসহ পাকিস্তানপন্থা চাপিয়ে দেয়া।

উক্ত সভায় উপস্থিত ছিলেন,মহানগর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,সহ সভাপতি প্রতুল কান্তি ভট্টাচার্য্য,জেলা জাসদের সহ সভাপতি শামসুজ্জামান শামসু,সহ সভাপতি সেলিমুজ্জামান সেলিম,মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন শাহীন,জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব রনি, সহ সম্পাদক মোঃ পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা,বাংলাদেশ ছাএলীগ (ন-মা) রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ,মোঃ নাফিস সিহাব,মোঃ ফয়সাল ইসলাম প্রমুখ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

রাজশাহীতে ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৬৬ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

অনিয়ম ও দুর্নীতির প্রমাণ: রাজশাহীতে ঠিকাদারের লাইসেন্স বাতিল

পাঠ্যপুস্তকে ভুল ও অসঙ্গতি : যেভাবে সংশোধন করা হবে

বিপুল টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ বিশাল ফুড এন্ড ইন্ডাস্ট্রিজের  

রাবির হলের সাইকেল চুরি, ছাত্রলীগ নেতা বহিষ্কার

রাজশাহীতে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিএন্ডবি মোড় কেলেঙ্কারি: নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় তৃতীয় যুবক গ্রেপ্তার”

রাজশাহীতে গেল ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি : ভূমিমন্ত্রী