সোমবার , ১০ মার্চ ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মানহানি মামলায় জামিন পেলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক/২

প্রতিবেদক
sonynews
মার্চ ১০, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ভুক্তভোগী পরিবারের সদস্য কর্তৃক আয়োজিত একটি সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশের জের ধরে গত ০৪-০২-২০২৫ ইং তারিখে রাজশাহীর আদালতে প্রিয়া খাতুন নামের একজন মহিলা দৈনিক আমাদের রাজশাহী ও দৈনিক সানশাইন পত্রিকার নামে একটি মানহানি মামলা দায়ের করে। যার মামলা নং-১২, সি/২৫। মামলার অন্যান্য আসামীরা হলেন, প্রিয়ার প্রাক্তন স্বামী, শাশুড়ী ও দুই ননদ। সোমবার (১০ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিজ্ঞ বিচারক শঙ্কর কুমার বিশ্বাস আসামীদের জামিন মঞ্জুর করেন। এর আগে আসামীর পক্ষে বিজ্ঞ আদালতের কাছে জামিনের আবেদন করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাংবাদিক নির্যাতন ও প্রতিরোধ সেলের রাজশাহী শাখার চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট আল আমীন ও এ্যাডভোকেট মোসা. শাপলা খাতুন।
গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে ভুক্তভোগী আবুল কালাম আজাদ রিংকু তার পরিবারের সদস্যদের নিয়ে প্রাক্তন স্ত্রী প্রিয়া খাতুনের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ অন্যান্য গণমাধ্যমের মতো দৈনিক আমাদের রাজশাহী পত্রিকাতে গত ২৩-১২-২০২৪ ইং তারিখে প্রকাশিত হয়। সেই প্রকাশিত সংবাদের জের ধরে প্রিয়া খাতুন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। সেই মামলার দিনক্ষণ ধার্য্য ছিল সোমবার (১০ মার্চ)।
আদালত প্রাঙ্গনে পত্রিকার সম্পাদকের সাথে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক রফিক আলম, প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল ইসলাম বনি, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও বিভাগীয় কমিটির আহবায়ক শাহরিয়ার অন্তু, মহানগর কমিটির সদস্য সোনিয়া, আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার শাহানুর রহমান রানা, সোহাগ হোসেন, ফটো সাংবাদিক শামীম, মিজান, মাসুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি

রাজশাহীতে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপনি যদি নির্বাচনের ডেট দিতে না পারেন, আমরাই দিয়ে দেবো

অনুমতি ছাড়া রাবি ছাত্রীর ভিডিও ধারণ, আটক ২

রাজশাহীর ক্রীড়াঙ্গনে অনন্য অবদান: মিজানুর রহমান মিনুর উন্নয়ন ইতিহাস

রাজশাহী অঞ্চলে এবার কোরবানিযোগ্য পশু ৪৩ লাখ ৪৪ হাজার

আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান

আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান

আরডিএ-র জরুরি সভা: ভূমিকম্প সচেতনতা ও ভবন নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ

ফ্যাসিবাদ কী? ফ্যাসিস্টদের বৈশিষ্ট্য কেমন ছিল?

নগরীতে ৩৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার