• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় 

রাজশাহীতে বাবা হত্যার পর স্ত্রী হত্যাকারীকে গ্রেফতার করল পুলিশ

সনি নিউজ / ১৩৯ Time View
Update : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
রাজশাহীতে বাবা হত্যার পর স্ত্রী হত্যাকারীকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাবা হত্যার পর জেল থেকে বেড়িয়ে স্ত্রীকেও হত্যা করে ঘাটক স্বামী মুরাদ আলী কারিগড় (৪০)। অবশেষে পুলিশের হাতে ধরা খেতে হয়েছে তাকে। 

আজ (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুরাদ আলী রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর কারিগড়পাড়া গ্রামের মৃত সাদেক আলী কারিগরের ছেলে। 

পুলিশ সুত্রে জানা গেছে, একবছর আগে মুরাদ আলী তার নিজ পিতাকে হত্যার দায়ে তিন বছর রাজশাহী কারাগারে ছিল। গত একমাস আগে সে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসে। মুরাদ আলীর স্ত্রী শিলা বেগমের পৌতৃকসূত্রেপ্রাপ্ত ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা তাকে দিতে চাপ প্রয়োগ করে।

কিন্তু শিলা বেগম সেই জমি বিক্রি করতে অসম্মতি জানায়। এ বিষয় নিয়ে মুরাদ আলী তার স্ত্রীকে প্রায় মারপিট করতো। গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় মুরাদ আলী তার স্ত্রীকে তাদের শয়নকক্ষে শ্বাসরোধ করে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করে লাশ বাড়ির আঙ্গিনার কলঘরে ফেলে রাখে। রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।।

এই হত্যাকাণ্ডের ঘটনায় মৃত শিলা বেগমের ভাই মো: দুলাল হোসেন বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর রাজশাহীর চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার পর থেকে মুরাদ আলী কারিগর পুলিশের গ্রেফতার এড়িয়ে পালিয়ে যায়।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদ আলী কারিগরকে পুঠিয়া বাসস্ট্যাণ্ড থেকে গ্রেফতার করে পুলিশ।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম গণমাধ্যমকে জানান, অভিযুক্ত মুরাদ হোসেন এর আগে দিনেদুপুরে পোলাওয়ের চাল কেনার মতো তুচ্ছ ঘটনায় নিজের বাবাকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন।

এঘটনায় ঘাতক মুরাদ আলী তিন বছর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে এবার স্ত্রীকেও হত্যার করে।

গ্রেফতারকৃত ঘাতক মুরাদ আলী কারিগরকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category