Saturday , 19 April 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা নিহত: মূল হোতাসহ তিনজন গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
April 19, 2025 7:24 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে র‍্যাব-৫ এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার নান্টু মিয়া (২৮), খোকন মিয়া (২৮) এবং রুমেল (২৫)। এরমধ্যে নান্টু মিয়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, আর খোকন মামলার ৩ নম্বর আসামি। তারা নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার হন। এর আগে, রুমেলকে শুক্রবার বিকেলে তালাইমারী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

র‍্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, ঘটনার পর আসামিরা ভ্যানযোগে নওগাঁর দিকে পালিয়ে যান এবং স্থানীয় এক পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করলে আকরাম আলীকে পিটিয়ে হত্যা করে স্থানীয় একদল যুবক। এ সময় আহত হন তার ছেলে ইমাম হাসান অনন্ত। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ

রেলের কেনাকাটায় ৪ কোটি টাকার দুর্নীতি, রাজশাহীতে দুদকের অভিযান

রাজশাহী বিভাগে বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দেওয়া হচ্ছে সংবাদ সম্মেলনে মিনু

রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে র‌্যাব-৫ এর জাতীয় শোক দিবস পালন

বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন খারিজ

বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন খারিজ

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

রেশমপট্টিতে মুদি দোকান থেকে ওএমএস চাল জব্দ: খাদ্য বিভাগ বলছে ‘সরকারি বস্তার প্রমাণ নেই’, ক্ষোভ স্থানীয়দের

রাজশাহীতে ঈদ উদযাপন, একই কাতারে ঈদের নামাজে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা

সাইকেল-মশাল-হাতুড়ি ছেড়ে নৌকায় উঠলেন মঞ্জু-ইনু-মেননরা

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জব্দ