শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জয়নাল আবেদীনের ছেলে মো: রনি শেখ (২৬)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রনিকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ০১ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। আসামি রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ১টি ও আরএমপির বিভিন্ন থানায় ৫টি সহ মোট ৬টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত পৌনে ১টার দিকে নওদাপাড়া মো: আ: সালামের ছেলে মো: রুস্তম আলী (৪০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রুস্তমকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি রুস্তম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মতিহার ও কাটাখালী থানায় পৃথক ২টি মামলা রয়েছে।

অপরদিকে বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ রাত ২টার দিকে শিল্পীপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে সুজানগর শিল্পীপাড়া গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো: জহুরুল ওরফে জনি (৩৯)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে বোয়ালিয়া থানা পুলিশ গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে কেদুরমোড় গ্রামের মৃত শাজাহানের ছেলে মো: সোহেল (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কানুনগো নিশিথ কুমার সরকার

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তি গ্রেপ্তার, ধর্মপ্রাণ মানুষের ক্ষোভে উত্তাল এলাকা

টিকটকে পুলিশের ইউনিফর্ম পরা ভিডিও: রাজশাহীতে কনস্টেবল প্রত্যাহার

গণমাধ্যম-পুলিশের সমন্বয়েই জনসেবা আরও কার্যকর হবে: আরএমপি কমিশনার

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ

ডিসিদের ২৫ দফা নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বিএইউইটি

রাজশাহীতে অপহৃত শিশুকন্যাকে ফেরত চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা